নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়,  নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রমজান কাজী (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রমজান কিজী (২৮) লোহাগড়া থানাধীন পার মল্লিকপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইউনুস কাজীর ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গতকাল বিকালে লোহাগড়া থানাধীন মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর সাকিনস্থ জনৈক সৈয়দ মাসুদ এর বসতবাড়ির পিছন থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহ্ আলম, এএসআই (নিঃ) দীন ইসলাম ও এএসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রমজান কাজী (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031