জয়পুরহাট পাঁচবিবিতে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি হিমেল গ্রেফতার।

মোঃ আল-আমিন : পাঁচবিবিতে ডাকাতির প্রস্ততি মামলায় সাজাপ্রাপ্ত বিভিন্ন ওয়ারেন্ট ভূক্ত মামলার পলাতক আসামি কে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ।
বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার সহকারি পুলিশ পরিদর্শক(এসআই) আব্দুল্লাহ আল মাসুম ও সঙ্গীয় ফোসসহ অভিযান পরিচালনা করে পিয়ারা গ্রাম থেকে হিমেলকে গ্রেফতার করে

গ্রেপ্তারকৃত আসামি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হিমেল।
ডাকাতির প্রস্ততি মামলায় বিজ্ঞ আদালত হিমেলকে ১৬ বছর সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা শহরে আত্বগোপনে ছিলো।

মামলার তদন্ত অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুম বলেন, মামলার রায়ের পর থেকেই হিমেল বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াত। গোপন সংবাদের ভিত্তিত্বে পিয়ারা গ্রামে অভিযান চালিয়ে প্রতিবেশীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনর্চাজ মোঃ কাওসার আলী বলেন, ডাকাতি প্রস্ততি মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ১৬ বছর সাজার রায় দেওয়ার পর থেকেই হিমেল পলাতক ছিলো। শুক্রবার বিকালে পাঁচবিবি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আগামীকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন, ডাকাতির প্রস্ততি মামলা, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র-আইন ও চাঁদাবাজির মোট ৪’টি ওয়ারেন্ট ভূক্ত আসামি এই হিমেল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031