শেখ হাসিনার পতনের আন্দোলন চলাকালে নাশকতা মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নওগাঁর মহাদেবপুরে গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকারঃ শেখ হাসিনার পতনের আন্দোলন চলাকালে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরাঘাট মিল্কভিটা এলাকার আব্দুল মতিন মোল্লার ছেলে। আব্দুল মতিন দীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। একই মামলায় বাবা- ছেলে দুজনই এজাহারভুক্তআসামি। পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয় পোড়ানো ও নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯১ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031