লাখো মুসল্লির দোয়া কামনার মধ্য দিয়ে শেষ হলো কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা

রুহুল আমিন রুকু : কুড়িগ্রামে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা। এ ইজতেমায় প্রায় লক্ষাধিক মুসল্লীর সমাগম ঘটে। আখেরি মোনাজাতে আগত মুসল্লিদের মাঝে আল্লাহু আল্লাহু ডাকে কান্নার রোল পড়ে যায়।
রবিবার (২২ ডিসেম্বর )২০২৪ ইং সকাল সাড়ে ৮ টায় ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হয়।
তিন দিনের এই ইজতেমায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মুনাজাত পূর্ব বয়ানে চরমোনাই পীর বলেন ,নামাজ, রোজা যেমন ইবাদত তেমনি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করাও ইবাদত। দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। সকল ইবাদতেই নিয়তের পরিশুদ্ধতা না থাকলে ইবাদত কবুল হবে না। গত জুলাইয়ে সকল শহীদদের প্রতি মাগফেরাত কামনা করেন। দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রকারীকে আল্লাহতালার যেন গজব নাযিল হয়।
তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লী, সাংবাদিক বৃন্দ, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সকল সদস্য ও এলাকাবাসীসহ নিপিড়ীত বিশ্বের সকল মুসলমানদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিন ব্যাপী ইজতেমার সমাপ্তি হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031