আলমডাঙ্গা প্রেসক্লাবের বাৎসরিক সভা গঠনতন্ত্রে নতুন সংযোজন- সভাপতি সম্পাদক পদে দুই মেয়াদের বেশি নয়

আলমডাঙ্গা প্রেসক্লাবে বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের সর্বশেষ এ সাধারণ সভাকে, বাৎসরিক সাধারণ সভা হিসেবে বলা হয়েছে। আলমডাঙ্গা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন ৬ জন যথাক্রমে রিফাজ্জেল হোসেন, শামীম রেজা, হাসিবুল ইসলাম, বিপ্লব হোসেন, রুহুল আমিন,আবু জাফরকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার জন্য সহ সভাপতি পদে সাজেদুল ইসলাম মনিকে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বশিরুল আলমকে, কোষাধ্যক্ষ পদে আতিক বিশ্বাসকে মনোনীত করা হয়।
এছাড়াও কোন সদস্য যেন সর্বোচ্চ দুই বারের বেশি মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে না পারেন এইজন্য গঠনতন্ত্রে নতুন একটি ধারা সংযোজন করা হয়। এই বিষয়টিও সভায় সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।
আরো উপস্থিত ছিলেন রুন্নু খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম, এম জামিরুল ইসলাম, প্রচার সম্পাদক জাফর জুয়েল, সহপ্রচার সম্পাদক হাসিবুল হক, আই টি বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল, ধর্ম সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরী, সদস্য লাল্টু রহমান প্রমুখ।
আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাৎসরিক বনভোজনের প্রস্তাব পাস করা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031