নওগাঁ সদরে ফতেপুর তিলকপুর রাস্তার পাশ থেকে মামুনুর রশিদ নামে এক যুবকের মরহেদ উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার প্রতিনিধি :

নওগাঁ সদর থানার বাইপাস সড়কের ২শ গজ উত্তরে ফতেপুর তিলকপুর সড়কের পশ্চিম পাশের ধানী জমিতে মো. মামুনুর রশীদ (৪৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। শুক্রবার সকালে একটি মরদেহ পড়ে থাকা দেখে নওগাঁ সদর থানা পুলিশে খবর দেন পথচারীরা।
নিহত মামুনুর রশীদ নওগাঁ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চকপ্রশাদ গ্রামের মৃত আফছার হোসেনের ছেলে।নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিহত মামুনুর রশীদ তার স্ত্রী-সন্তান নিয়ে পত্নীতলা উপজেলার নজিপুর শ্বশুর বাড়িতে থাকতো। গতকাল তার শুশুর বাড়ি নজিপুর আলহেরা পাড়া থেকে বিকাল ৫ টার দিকে রওনা হয়ে নওগাঁ শহরে আসেন ট্রাক এর হেলপারী করার উদ্দেশ্যে। এর আগে তিনি ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। আগে থেকেই বিভিন্ন সময় তিনি মাথা ঘুরে পড়ে যেতো। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, সকাল ৯ টার দিকে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিদেন তৈরির সময় তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি তবে নিহতের নাকে হালকা একটু রক্ত পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031