দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত।

তৌহিদ :মাগুরায় দারুল আরাকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প আওতায় জেলার ৯টি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২০ ডিসেম্বর) বিকাল ৫ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন মাগুরার আয়োজনে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন মাগুরা এর উপ-পরিচালক মোহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ হাতে তুলেদেন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ আব্দুল হাই। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন মাগুরা এর মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ শিহাব উদ্দিন।
এসময়ে ১৭ জন শিক্ষককে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031