বিএনপির কোন পদে আওয়ামী লীগের সুবিধা ভোগীদের স্থান হবেনা: অনিন্দ্য ইসলাম অমিত

তরিকুল মোল্লাঃ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক
(খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির কোন পদে কোনভাবেই
আওয়ামী লীগের সুবিধা ভোগী কাউকে আসতে দেয়া হবেনা। বিএনপির তৃণমূলে কোন গ্রুপিং নেই। তৃণমূল থেকে নেতাকর্মীদের নাম কমিটিতে দেন, দেখবেন প্রকৃত ত্যাগীদের নাম চলে আসবে। ভবিষ্যতে কাউন্সিল প্রক্রিয়ায় বিএনপির প্রতিটি
ইউনিটের কমিটি গঠন করা হবে।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, যারা ত্যাগী নেতা কাউন্সিল প্রক্রিয়ায় কমিটি গঠন করা হলে তারা-ই উঠে আসবেন। যদিও আমাদের কিছু
নেতাকর্মী অপকর্মে জড়িয়ে গেছে দলের নির্দেশনা ভঙ্গ করে। যাদের বিরুদ্ধে
সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের আহ্বায়ক কমিটিতে না থাকা বাঞ্চনীয়। এছাড়া
এখন থেকে যে কমিটি হবে সেখানে তারুণ্যকে গুরুত্ব দেওয়া হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে
শহরের পুরাতন বারে অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির
কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবি এম ওবায়দুল ইসলাম, গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান, এ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম প্রমুখ।

ভবিষ্যতে বাগেরহাট জেলার ওয়ার্ড থেকে শুরু করে জেলা কমিটি কোন
প্রক্রিয়ায় গঠন করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ৫ আগস্টের পরে বিএনপির যেসব নেতাকর্মী দলীয় নির্দেশনা না মেনে বিভিন্ন অপকর্ম করেছেন, তাদেরকে আহ্বায়ক কমিটিতে না রাখার কথা জানান কেন্দ্রীয় নেত্রীবৃন্দ। সকল ক্ষেত্রে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করার আশ্বাস দেন বক্তারা।

সভায় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বিভিন্ন উপজেলা বিএনপির
আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক, সদস্য সচিবগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031