অবশেষে রাস্তা থেকে সরিয়ে ফেলা হলো আলমডাঙ্গা পৌরসভার ড্রেনের ফেলে রাখা বর্জ্য জনমনে ফিরেছে স্বস্তি

 আলমডাঙ্গা পৌরসভার ড্রেন পরিষ্কার করে রাস্তায় ফেলে রাখা বর্জ্য ও নোংরা পচা কাদা সরিয়ে ফেলা হলো । প্রায় দুইদিন থেকে ফেলে রাখার পর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলমডাঙ্গা ক্লিনিকের গলিতে পরিষ্কার করা ড়্রেনের বর্জ্য রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এতে ভুক্তভোগী এলাকার বসবাসকারী বাসিন্দাদের জীবনে স্বস্তি ফিরেছে।
গত ১০-১২-২০২৪ তারিখে আঞ্চলিক পত্রিকায় আলমডাঙ্গা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থায় জনগণের ভোগান্তি শীর্ষক শিরোনামে প্রকাশিত রিপোর্টটি আলমডাঙ্গা পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের নজরে আসে এবং বিষয়টি সমাধানের জন্য উনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। তারপর থেকে কার্যক্রম শুরু হয়ে গতকাল সুন্দরভাবে সম্পন্ন হয় ।
এতে এলাকার মানুষের মনে স্বস্তি ফিরেছে । এলাকাবাসী প্রকাশিত আঞ্চলিক পত্রিকা ও পৌর প্রশাসক মহোদয় কে ধন্যবাদ জানিয়েছেন। এ বিষয়ে এলাকার বাসিন্দা আসিফ মাহমুূদ বলেন, ভোগান্তির পর বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আবর্জনা বর্জ্য নোংরা পচা কাদা সরিয়ে ফেলার ফলে গলি রাস্তাটিতে চলাচল স্বাভাবিক হয়েছে। পাশাপাশি মানুষ তার প্রয়োজনীয় কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য স্বস্তিতে আসা যাওয়া করছে। এজন্য সহযোগী পত্রিকা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031