জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে পিআইসি গঠনে কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

মো. শাহীন আলম,: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হালির হাওর, শনির হাওর ও মোহালিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ২৩ টি পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বেহেলী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে হাওরের কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন, বাস্তবায়ন, মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, সদস্য সচিব পাউবোর উপসহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, গণ্যমাণ্য প্রতিনিধি মো: আব্দুল মালিক, ফখরুল আলম চৌধুরী, সাংবাদিক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন এর ইউপি সদস্য বৃন্দ।

গণশুনানি শেষে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, হাওরের ফসল রক্ষা বেড়ী বাঁধ নির্মাণে পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানিতে আপনাদের কথা শুনেছি । আপনাদের যৌক্তিক মতামতের ভিত্তিতে কাবিটা নীতিমালা অনুযায়ী কৃষকদের মধ্য থেকে যাচাই-বাছাই করে পিআইসি গঠন করা হবে। আপনারা যারা পিআইসির কাজ পাবেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বেড়ী বাঁধের কাজ করবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031