
মো: আলাউদ্দিন :
নোয়াখালী সদর উপজেলায় ৯নং কালাদরাপ ইউনিয়ন ৩নং ওয়ার্ডে জামালের নতুন বাড়ির সেফটি ট্যাংক থেকে যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়। আজ ০৯/১২/২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ১০ ঘটিকায় সময়। রাস্তা দিয়ে সাধারণ জনগণ চলাচল করার সময় অতিরিক্ত দুর গন্ধ পাওয়া। স্থানীরা সন্দেহ করে সেপটি ট্যাংক এর সেলাপ তুলে যুবকের মৃত দেহ দেখতে পায়।
প্রাথমিকভাবে আমরা জানতে পারি নোয়াখালী সদর উপজেলা ৯নং কালাদরাপ ইউনিয়ন রামহরি তালুক ১ নং ওয়ার্ড।মো:ইউনুস ছেলে ছোট ছেলে মো: রবিন (১৬) নানার বাড়িতে থাকতেন ছোট বেলা থেকে।রামহরি তালুক মাকুসদাগর বাড়ি নানার বাড়িতে বড় হয়েছে। দীর্ঘ দিন থেকে আটো রিকশা চালাতেন। গত ৬ দিন নিখোঁজ থাকার পরে তাঁর অটো রিকশা এবং মোবাইল সহ নিখোঁজ থাকার পর। তাঁর পরিবার নোয়াখালী সুধারাম মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের বৃত্তিতে গত ৬ দিন পুলিশ বিভিন্নভাবে তৎপরতা চালায়।এবং মোবাইল ট্রাকিং করে ৪ জন কে আটক করে। আজ সকাল আনুমানিক ১০ ঘটিকায় জামালের নতুন বাড়িতে সেফটি ট্যাকং থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যায় জানতে পারি জামালকেও পুলিশ আটক করেছেন গতকাল নোয়াখালী সুধারাম মডেল থানা এবং যুবকের মোবাইল উদ্ধার করা হয়।









