মাগুরায় কৃষকদের মাঝে ২ কেজি করে ধানের বীজ বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মাগুরায় কৃষকদের মাঝে দুই কেজি করে হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৩ নভেম্বর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর বোরো মৌসুমে মাগুরা সদর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে সর্বমোট ২৬৩০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসাবে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিনামূল্যে বিতরণ করা হবে। মঙ্গলবার সকাল থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করা হয়েছে। তবে বিগত বছরে বীজ ধানের সাথে প্রণোদনা হিসাবে সার দেয়া হলেও এ বছর সার দেয়া হয়নি।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির বলেন, মাগুরা সদর উপজেলাতে এ বছর ২৬৩০ জন কৃষককে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান দেয়া হচ্ছে। তবে সার দেয়া যাচ্ছে না।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031