পাঁচবিবি থানা পরিদর্শন করেন রাজশাহীর ডিআইজি

মো: মাফিজুল ইসলাম: জয়পুরহাট জেলার সীমান্ত ঘেঁষা পাঁচবিবি থানা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মোঃ আলমগীর হোসেন। শনিবার বিকালে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঁচবিবি থানা পরিদর্শন করতে আসেন তিনি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলীর নেতৃত্বে থানার একদল চৌকস পুলিশ সদস্য পুলিশের এ উচ্চপদস্থ কর্মকর্তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং ফুলের শুভেচ্ছায় স্বাগতম জানায়। প্রথমেই ডিআইজি মহোদয় থানার সকল দপ্তর ঘুরে ঘুরে দেখেন পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। এরপর তিনি থানার সকল পুলিশ সদস্যর সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এসময় ডিআইজি মহোদয়ের সামনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ আফজালুল ইসলাম, থানার ওসি (তদন্ত) মোঃ ইমায়েদুল জাহেদী, সেকেন্ড অফিসার (এসআই) শ্রী সুশান্ত কুমার রায় সহ সকল পুলিশ সদস্যরা। মতবিনিময় কালে উপস্থিত সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে ডিআইজি মহোদয় বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের কাজ বেশী বেশী করেই বন্ধুত্বা অর্জন করতে হবে আমাদেরকে। ডিআইজির এমন নির্দেশের প্রতি উত্তরে উপস্থিত সকল পুলিশ জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যাত্বয় প্রকাশ করেন। সন্ধ্যার পরে ডিআইজি মোঃ আলমগীর হোসেন মহোদয় সকলের নিকট থেকে বিদায় নিয়ে রাজশাহীর উদ্দেশ্য রওনা দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031