প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ
কলাপাড়ায় দুটি বাস থেকে ১২৯ ঢোল ঝাটকা ইলিশ জব্দ

কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২৯ ঢোল ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শেখ কামাল সেতু সংলগ্ন সড়কে দু'টি দূরপাল্লার বাসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কৌশিক আহম্মেদ।
আটক বাস দুটি হলো—আর পি পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-০০৬৮) এবং মর্ডান পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৯৪৫১)। আর পি পরিবহন থেকে ৫৯ ঢোল এবং মর্ডান পরিবহন থেকে ৭০ ঢোল ঝাটকা উদ্ধার করা হয়। এছাড়া, সি-লাইন পরিবহনেও ঝাটকা থাকার সন্দেহে সেটি আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কৌশিক আহম্মেদ জানান, “ঝাটকা পরিবহনকারীদের শাস্তি বা জরিমানা সংক্রান্ত বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
সরকারি নির্দেশনা অনুযায়ী, ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ঝাটকা সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
চেয়ারম্যান: ফরিদ আলী ব্যাবস্থাপনা পরিচালক: এম. সনজু আহমেদ,সম্পাদক: নাজমুল হক শাওন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ,ফোন: ০১৭২১-৮৪৭৯০৬,ইমেইল: sftvnewsbd@gmail.com