জীবননগর বাড়ান্দীতে জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে। প্রতিপক্ষের হামলায় কন্যা শিশুসহ ৪ জন আহত থানায় লিখিত অভিযোগ।

মোঃ মুনাইম হোসেন   : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাড়ান্দী গ্রামে জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের কন্যা শিশুসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছেন।

ঘটনাটি বুধবার বিকাল চারটার দিকে সংঘটিত হয়েছে। আহতদের চিকিৎসা শেষে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দী মাঠপাড়ার মৃত রবিউল কবিরাজের ছেলে মুনসুর আলী বলেন,জমি জায়গার বিরোধকে কেন্দ্র আমার একই গ্রামের প্রতিপক্ষ মৃত সুলতান কবিরাজের ছেলে জমির আলী ও তার ছেলে মাজেদুল,স্ত্রী মাজেদা খাতুন,মেয়ে শান্তনা খাতুন একজোট হয়ে বুধবার বিকাল চারটার দিকে হাতে লাঠিসোটা,লোহার।

রড,হাসুয়া ইত্যাদি নিয়ে আমাদের বাড়ীতে প্রবেশ করে।
তারা আমাকে বেধড়ক মারপিট শুরু করে। এ সময় আমার মা ফাতেমা ও শিশু কন্যা রিয়া এবং স্ত্রী রেখা খাতুন তাদেরকে বাঁধা দিলে তারা আমার শিশু কন্যা,মা
ও স্ত্রীকে মারপিট করে রক্তাক্ত গুরুতর জখম করে। পরে লোকজন আমাদেরকে উদ্ধার করেন। আমরা জীবননগর হাসপাতালে চিকিৎসা গ্রহন করি এবং জীবননগর থানায় লিখিত অভিযোগ করি।

রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম হোসেন বলেন,ঘটনার ব্যাপারটি আমি লোকমুখে শুনেছি। তবে আমার নিকট কেউ আসেনি। শুনছি ঘটনার ব্যাপারে মুনসুর আলী মামলা করেছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক ভাবে পুলিশি ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031