রাজশাহীতে পদ্মা বেকারিতে ভুয়া বিএসটিআই লগো

মো: গোলাম কিবরিয়া : রাজশাহী বিসিক সফুরায় অবস্থিত পদ্মা বেকারিতে অভিযান চালান, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার অয়ন ফারহান শামস। উপস্থিত ছিলেবন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

জুনায়েদ আহমেদ জানান, পদ্মা বেকারি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি করছিল এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। তাই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে বিএসটিআই রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031