কালিয়াকৈর তুরাগ নদীতে নৌকায় ১৯জন জুয়াড়ি আটক।

শাকিল হোসেন  : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার রাতে তুরাগ নদীতে নৌকার ভিতরে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ১৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীফলতলী এলাকার সোনাতলা ব্রীজের তুরাগ নদীর শাখা নদীতে নৌকার ভিতরে জুয়া খেলার সময় ১৯ জন জুয়াড়িকে জুয়াড় বিভিন্ন সরঞ্জাম সহ নগদ ৬৮,৫০০ টাকা আটক করা হয়। গোপন সংবাদের পরিপেক্ষিতে জানা যায় তারা দীর্ঘদিন ধরে জুয়াড় আসর পরিচালনা করে আসছিল।
আটককৃতরা হলেন, শামীম রেজা, আবুল হোসেন, আব্দুর রশিদ, এম. এম রশিদ, আলামিন, শাহ আলম, মাসুদ, জিল্লুর রহমান, আজিজুল হক, আমির হামজা, মিজানুর রহমান, জসিম উদ্দিন, লালমিয়া ইসমাইল খান,এনামুল হক,মাসুদ,শাহজাহান, জুলহাস, হালিম।
কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াদ মাহমুদ জানান, ইউএনও মহোদয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তুরাগ নদীতে নৌকা থেকে ১৯ জন জুয়াড়িকে মঙ্গলবার রাতে সরঞ্জাম ও টাকা সহ আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031