মাগুরার শালিখায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করলো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

“কৃষিই সম্বৃদ্ধি” এই কথাটিকে গুরুত্ব দিয়ে মাগুরা জেলার শালিখা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরন করলো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রবিবার ২৫ নভেম্বর শালিখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ধান প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের উপ- সহকারী কৃষি কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে মোট ২৮৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরন করা হয়। তার মধ্যে ধনেশ্বরগাতী ইউনিয়নে-৩৮০ জন,তালখড়ি ইউনিয়নে-৫৪০ জন,আড়পাড়া ইউনিয়নে -৪৫০ জন,শালিখা ইউনিয়নে -৩১০ জন,শতখালী ইউনিয়নে -৪৮০ জন,বুনাগাতী ইউনিয়নে -৩৫০ জন ও গঙ্গারামপুর ইউনিয়নে – ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরন করা হয়। বিনামূল্যে এই বীজ পেয়ে উপস্থিত সকল কৃষকদের বেশ উৎফুল্ল দেখায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031