কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃ ত্যু

কক্সবাজারের ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।মৃতের নাম-পরিচয় নিশ্চিত করতে না পারলেও আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর বলে জানায় পুলিশ।

ওসি মশিউর রহমান বলেন, ‘সকালে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার মধ্যম নাপিতখালী এলাকায় এক ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী ‘কক্সবাজার এক্সপ্রেসের’ লোকো মাস্টার লোকটিকে দেখতে পেয়ে বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই লোকটি সরে না যাওয়ায় একপর্যায়ে ধাক্কা লেগে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

পরে স্থানীয়দের খবরে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বলে জানান ওসি।

মশিউর রহমান জানান, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, তিনি লবণ মাঠের শ্রমিক হতে পারেন। রেলওয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031