ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

মো: গোলাম কিবরিয়া : রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টুকে কে বা কারা ছুরিকাঘাত করেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বিষয়টি নিশ্চিত করেন। মন্টু ভদ্রা কাঁচাবাজারে একটি মিমাংশায় গেলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কারা ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031