সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তুলবো। ডিসি মহোদয় ফরিদপুর।

জাহিদ হোসেন মোল্লা : সবাই মিলে নতুন করে দেশটা গড়ে তুলবো। ফরিদপুরের সালথায় জেলা মাল্টিপারপাস হল রুমে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আশ্রয়ণ-২ প্রকল্পে উপকারভোগীদের পেশাভিত্তিক প্রশিক্ষণের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। অনুষ্ঠানটি আয়োজনে ছিল উপজেলা প্রশাসন সালথা।

তিনি আরও বলেন, আপনাদেরকে ১০ দিনের পেশা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। আপনারা এই প্রশিক্ষণ শেষে নিজে নিজে স্বাবলম্বী হিসেবে বিভিন্ন পেশায় আত্মনিয়োগ করবেন। আপনারা সবাই আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়মিত বসবাস করবেন। যদি কেউ ঘরে না থাকে তাহলে তার ঘরের বরাদ্দ বাতিল করা হবে। আপনাদের যেকোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে সব সময় আছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তন্ময় ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি। শুভ উদ্বোধন শেষে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সুখ দুঃখের কথা শোনেন। জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এরপর ভূমি অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031