মাগুরায় বিশ্ব ডায়াবেটিস দিবস – ২০২৪ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

তৌহিদ, : “সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪। মাগুরা ডায়াবেটিক সমিতির আয়োজনে মাগুরা ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ১১ টায় দিবসটি উৎযাপণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক ও মাগুরা ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে,
মাগুরা মেডিকেল কলেজর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান, মাগুরা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ববধায়ক ডাঃ মোঃ মহসীন উদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।বক্তারা বলেন দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে।এখনও অনেক মানুষ ডায়াবেটিস রোগ সম্পর্কে অবগত নন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারনে হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা,অন্ধত্ব সহ বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ,লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাঃ মেহেদী হাসান। শুরুতে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচীর উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031