পিরোজপুর জেলা পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ নুরুজ্জামান খোকন :অদ্য ১৩ নভেম্বর ২০২৪ বুধবার, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান,(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), এর সঞ্চালনায়, সদর পুলিশ লাইন্স ড্রিলশেড-এ উক্ত কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত উক্ত কল্যাণ সভায় পুলিশ অফিসার ও ফোর্স সামগ্রিক সমস্যা উপস্থাপন শেষে, জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। অত:পর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবার, পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সকলকে দেশপ্রেম,পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠিত কল্যান সভা শেষে, সার্বিক ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পিরোজপুর সদর,মঠবাড়িয়া,নাজিরপুর ও কাউখালী থানার কর্তব্যরত ৪জন অফিসার ইনচার্জদের, ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম এর পক্ষ হতে ও পুলিশ সুপার পিরোজপুর নিজ পক্ষ হতে পুরস্কার প্রদান করেন ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন পিরোজপুর, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন ,ডাঃ মেহেদী হক, (পিরোজপুর পুলিশ হাসপাতাল), আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্ট্রাফসহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
অতঃপর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত কল্যাণ সভাটি শেষ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031