হুলাইন মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃহাসানুর জামান বাবু : চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হুলাইন হযরত এয়াছিন আউলিয়া হামিদীয়া আবেদীয়া সিনিয়র মাদরাসার উদ্যেগে অধ্যক্ষ মাওলানা আবদুর রহীমের সভাপতিত্বে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর মরহুম আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরীর সু্যোগ্য পুত্র (সাবেক এম, পি) মরহুম শাহনেওয়াজ চৌধুরীর সহধর্মিণী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য জনাবা ফেরদৌসী বেগমের রোগ মুক্তি কামনায় আজ ১৩ নভেম্বর-২৪,বুুধবার দুপুরবেলা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে পৃথক পৃথকভাবে খতমে কোরআনও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে মাদ্রাসার প্রতিষ্ঠিতা সাবেক এমপি মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টু’র সহধর্মিণী চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবার দোভাষ পরিবারে কন্যা জনাবা ফেরদৌস বেগমের আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল লাইচ মুঃ আজিজুল মান্নান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা হারুনর রশীদ, কারী মাওলানা সাখাওয়াত হোসেন ও হাফেজ আসহাব উদ্দিন ফরাজি, মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মুছা, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন যথাক্রমে আলহাজ্ব মাওলানা আবদুল মান্নান ফারুকী, মাওলানা আবু তাহের ফয়জি ও মাওলানা মুহাম্মদ মুছাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031