শাহপরীরদ্বীপ গোলারচরে কোস্টগার্ডের অভিযানে ৫ কোটি টাকার আইস জব্দ

জামাল উদ্দীন  : কক্সবাজারেরন টেকনাফের শাহপরীরদ্বীপের গোলার চরে অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন,বুধবার (৬ নভেম্বর) ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপের স্টেশন কমান্ডার লেঃ এ এইচ এম সারতাজ বিন সোহরাবের নেতৃত্বে
নিয়মিত টহল চলাকালীন সময় শাহপরীর দ্বীপের গোলারচর ও সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী নাফ নদীর মোহনায় মায়ানমার জলসীমা থেকে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্টগার্ড টহলদল উক্ত বোটটিকে থামার জন্য সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় গোলারচরে আটকে গেলে বোট থেকে সন্দেহভাজন ২ জন ব্যক্তি সাঁতার কেটে তীরে উঠে যায়। এসময়, কোস্টগার্ড টহলদল চরে আটকে যাওয়া বোটটিতে তল্লাশী চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) এবং বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031