পাইকগাছার লস্কর ইউপি’তে ভি ডব্লিউ বি কার্ডের চাউল বিতরণ

এম জালাল উদ্দীন:  পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নে ২২১টি পরিবারের মাঝে ভি ডব্লিউ বি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। এসময়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ৩০+৩০ কেজি, মোট ৬০ কেজি চাউল পরিবারপ্রতি দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় লস্কর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ, ইউপি সচিব ফারুখ হোসেন,প্যানেল চেয়ারম্যান (২) দীলিপ কুমার মন্ডল,মর্জিনা বেগম। আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জি এম তাজ উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, টি এম হাসানুজ্জামান, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল, অঞ্জলি রানী ঢালী, অরুণা বেগম, দফাদার মোঃ রবিউল ঢালী, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সাংবাদিক মোঃ আওছাফুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031