পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ৫ ও ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আল আমিন : ৩ নভেম্বর রবিবার বাদ মাগরীর পাঁচবিবির উপজেলার বাগজানা ইউনিয়নের ৫ ও ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ তৌফিকুল ইসলাস এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ শাহাদৎ হোসেন এবাদত এর সঞ্চালনায় উক্ত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাস্টার, অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও বাগজানা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মুনছুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031