পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় আহ ত ৪

নুরুজ্জামান খোকন : পিরোজপুরের কাউখালী থানাধীন স্বরূপকাঠি- নৈকাঠি সড়কের কচুয়াকাঠি সাকিনস্থ কাউখালী শ্রী গুরু মতুয়া আশ্রমের উত্তর পার্শ্বে সড়কের উপর বেপরোয়া মোটর সাইকেল চালনায় দুর্ঘটনা ঘটলে মোটরসাইকেল আরোহী দুইজন এবং পথচারী দুইজন সহ মোট ৪ জন আহত হয়েছে। {১নভেম্বর শুক্রবার } সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেলের চালক অনিক সরকার(২২) পিতা-মানিক সরকার,ও পিছনে বসা সৌমিত্র দত্ত(২১),পিতাঃ মৃত সুজিদ দত্ত, সর্ব নেছারাবাদ পৌরসভা,ওয়ার্ড নং-০১, থানা-নেছারাবাদ, জেলা- পিরোজপুর। আহত একজন পথচারী মহিলা সালমা বেগম(২৭), স্বামী- হাসিব মৃধা এবং তার কোলে থাকা বাচ্চা মোঃ হাবিবুল্লাহ(০৩) পিতা- হাসিব মৃধা,সর্ব সাং- কুমিয়ান (আবাসন), থানা-কাউখালী জেলা- পিরোজপুর এর গায়ে গাড়ি উঠিয়ে দিলে ঘটনাস্থলে ৪ জনই আহত হলে, স্থানীয় লোকজন সকলকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এদের মধ্যে মহিলার কোলে থাকা শিশু হাবিবউল্লাহ গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে কাউখালী থানা ইনচার্জ মোঃ সোলায়মান জানান,দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত আছি, পথচারী শিশু বাচ্চা ও মা গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা শেষে, বরিশাল মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আহত মোটরসাইকেল চালক সহ দুজন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031