মাগুরায় জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ফ্যাসিস্ট হাসিনা পতনের পর সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুক্রবার ( ১ নভেম্বর) বিকাল ৩ টায় ইটখোলা বাজারে ১নং ওয়ার্ড কৃষকদল, মাগুরা পৌর শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠানে ১ নং ওয়ার্ড কৃষক দলের সম্পাদক তৈমুর শেখের সঞ্চালনায় ও ১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাগুরা -১ আসেনর বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহবায়ক রুবাইয়াত হোসেন খান।
মাগুরা জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা অনুষ্ঠানটির উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পৌর বিএনপি আহবায়ক মোঃ মাসুদ হাসান খান কিজিল, সদর থানা কৃষকদল আহবায়ক মোঃ এহসানুল হক পলাশ, জেলা কৃষকদল সদস্য মোঃ জোয়াদ আলী, সাবেক কাউন্সিলর ১ নং ওয়ার্ড মোঃ রবিউল ইসলাম, পৌর কৃষকদল সভাপতি মোঃ রিপন আকাশ অপু, জেলা কৃষকদল যুগ্ম আহবায়ক মোঃ আরমান হোসেন মোল্লা, জেলা কৃষকদল সদস্য মোঃ কদম আলী, পৌর কৃষকদল সাংগঠনিক সম্পাদক মোঃ ইসলাম হোসেন, সদর থানা কৃষকদল সদস্য সচিব মোঃ রিফাতুল ইসলাম রায়হান, মাগুরা জেলা যুবদল সদস্য মোঃ সাহেব আলী, সাবেক মাগুরা জেলা ছাত্রদল সদস্য মেহেদী হাসান বাপ্পী, বিএনপি সদস্য সোহেল মোল্লা সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও কৃষকদলের নেতা ও কর্মী বৃন্দগণ।
প্রধান আলোচক বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন,”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান কৃষকদের উপর বিশেষ নজর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আগামী দিনে মাগুরা জেলার ৪ উপজেলায় পৌর ওয়ার্ড সহ ৩৬ টি ইউনিয়নের ওয়াড পর্যায়ে প্রান্তিক প্রকৃত কৃষকদের সাথে কাজ করে যাবে বিএনপির কৃষকদলের নেতা ও কর্মীরা।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031