জয়পুরহাট পাঁচবিবিতে অটোরিকশা লিথিয়াম ব্যাটারির শো-রুমের শুভ উদ্বোধন

মোঃ মাফিজুল ইসলাম  : জয়পুরহাট-হিলি পাকারাস্তার পাশে পাঁচবিবি বাজারের লাঙ্গলহাটী এলাকায় অটোরিকশা ও ভ্যানের জন্য ব্যাটারি জগতে নির্ভরশীল ভরসা লিথিয়াম ব্যাটারির শো-রুমের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় লাল-নীল ও হলুদ রংয়ের ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন পাঁচবিবি বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ইলেকট্রনিক ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম। ফিতা কাটা শেষে শো-রুমের মঙ্গল ও সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানশিক্ষক মকছেদ আলী দেওয়ান, পাঁচবিবির বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিছুল ইসলাম চৌধুরী বেলাল, শোরু-মের স্বত্বাধিকারী ফয়সাল ইসলামের দাদা সাবেক শিক্ষক আফাজ উদ্দিন, জন্মদাতা পিতা মোঃ আবু সুফিয়ান, পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ রফিকুল ইসলাম (মাস্টার), সমাজসেবক আজিজুল ইসলাম বাচ্চু, সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, পাঁচবিবি বণিক সমিতির যুগ্ন-সম্পাদক জাহাঙ্গীর আলম সানোয়ার, শহীদ আলাউদ্দিন মিউনিসিপাল স্কুলের শিক্ষক মাসুদ রানা, জেলা যুবদলের সদস্য ইকবাল হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। শোরু-মের স্বত্বাধিকারী ফয়সাল ইসলাম বলেন, অটোরিকশা চালক ভাইদের জন্য আমরা বাজারে নিয়ে এলাম এক চমক। সাশ্রয়ী মূল্যে অধিক ক্ষমতাসম্পন্ন টাইগার এনার্জির লিথিয়াম ব্যাটারী গ্যারান্টি সহকারে বিক্রয় করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031