বাংলাদেশ জামায়াতে ইসলামী আলনডাঙ্গার কুমারী ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১ নভেম্বর) শুক্রবার বিকাল তিনটায় কুমারী বাজারে ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমারী ইউনিয়ন জামায়াতের আমির মো : শফিউজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ এর ইংরেজি প্রভাষক মো: শফিউল আলম বকুল।তিনি বলেন, দাওয়াত দানের মাধ্যমে ইসলামের এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, একজন মানুষ মাসে ১০০ জনকে দাওয়াত দিতে হবে। এই ভাবে দাওয়াতি কাজ করলে আগামীর দিন হবে ইসলামের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিন ইন্শাল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি মোঃ বিলাল হুসাইন, অফিস সেক্রেটারি ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মোঃ আব্দুর মান্নান, ডাউকি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ সজিবুর রহমান, কুমারী ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মো: আনারুল ইসলাম সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন , তারবিয়াত সেক্রেটারি মো, আবু বকর, ইউনিয়ন জামায়াতে টিম ও বিভিন্ন ওয়ার্ড এর সভাপতিগণ উক্ত বৈঠকে উপস্থিত হন। এখানে বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে কয়েকশত কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031