চুয়াডাঙ্গায় বিস্ফোরক আইনের মামলার অন্যতম আসামি ও সাবেক পৌর মেয়র জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টোটন জোয়ার্দারের পিএস আনিচ গ্রেপ্তার হয়েছেন, সোমবার ২৮ অক্টোবর তার নিজ বাসা থেকে আটক করে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানায় গত ২০ আগস্ট ২০২৪ তারিখে একটি মামলা (নং-২০) দায়ের করা হয়েছে, যার অধীনে পেনাল কোড ১৮৬০-এর ধারা ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬ এবং ১১৪ এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ধারা ৩ ও ৬ অন্তর্ভুক্ত। এ মামলায় ঠাকুরপুর গ্রামের কাবিল এর ছেলে মোঃ আনিচ ৪৯ নং আসামি হিসেবে এজাহারে তালিকাভুক্ত হয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে যে, তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং বিস্ফোরক উপাদানাবলী আইনের অধীনে তার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে।