আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের ও জীবনের নিরাপত্তা ঝুকি এড়াতেয় সাংবাদিক সম্মেলন।

জমি সংক্রান্ত বিরোধের তদন্ত পূর্বক সুষ্ঠ বিচার ও  জীবনের নিরাপত্তা ঝুকি এড়াতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে সাংবাদিক সম্মেলন করেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাড়গাড়ি গ্রামের ভাদু মালিতা। ২৬ শে অক্টোবর শনিবার তিনি এ সাংবাদিক সম্মেলের আয়োজন করেন। লিখিত সাংবাদিক সম্মেলনে ভাদু মালিতা জানান, গত ১১ ফ্রেবুয়ারী আমার মালয়েশিয়া প্রবাসি ছেলে  আক্তারুজ্জামান সকাল সাড়ে ৭ টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এক সময়ের সিরাজ বাহিনীর সন্ত্রাসী নাসির উদ্দিন সহ তার দলবল জমি জায়গা নিয়ে অযুহাত দিয়ে দ্বন্দ্ব তৈরী করে। এরই জের ধরে মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মজনু, মৃত রাজ আলী মন্ডলের ছেলে আনোয়ার হোসেনের নির্দেশে নাসির উদ্দিন তার দলবল জান্টু,আব্দুস সামাদকে সাথে নিয়ে আমার ছেলে আক্তারুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। তারা পূর্বে আমার ছেলের কাছে চাঁদা দাবী করে না পেয়েই এ ঘটনা ঘটায়। পরে আমার ছোটভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ মারধরের ঘটনায় ওই রাতেই ৫ জনকে আসামী করে মামলা দায়ের করি। মামলা আদালতে চলমান রয়েছে। তারা আদালত থেকে জামিন নিয়ে এসে স্থানীয় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মামলার ৩ আসামী নাসির হোসেন,জান্টু ও আব্দুস সামাদ  আমাদের নানাভাবে উপর চাপ প্রয়োগ করতে থাকে।  রাস্তা ঘাটে দেখা হলেই তারা আমাদের প্রাণ নাশের হুমকি দেয়।আমি, আমার পরিবারসহ ভাই ভাতিজারা নিরাপত্তা হীনতায় ভুগছি। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আমি গ্রামের আশরাফুলের চায়ের দোকানে গেলে সন্ত্রাসী নাসির হোসেন সবার সামনে আমার গলা চেপে ধরে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেয়। সাংবাদিক সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন শুধু আমি না গ্রামের অনেকেই তার সন্ত্রাসের শিকার। সন্ত্রাসী নাসির হোসেন আওয়ামী লীগের আমলে  নানা অপকর্ম করে  গত ৫ আগস্টের পর পট পরিবর্তন হলে বিএনপির নেতা দাবী করে নানা সন্ত্রাসী কর্মকান্ড করছে। এক সময়ে সিরাজ বাহিনীর সন্ত্রাসী হওয়ায় আমাদের বিভিন্ন ভাবে অস্ত্রের ভয় দেখায়। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন পূর্বক সন্ত্রাসী কর্মকান্ডের সুষ্ঠ বিচার ও আমাদের পরিবারের সকলের জীবনের নিরাপত্তার দাবী জানাচ্ছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031