নোয়াখালীতে মুঠোফোন চুরিকালে মুছনী ক্যাম্পের এক রোহিঙ্গা আটক।

জামাল উদ্দীন-  নোয়াখালীর কোম্পানীগঞ্জে পকেট থেকে মুঠোফোন চুরি করার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় লোকজন।শুক্রবার সকালে উপজেলার বাংলাবাজারে এ ঘটনা ঘটে।
আটক রহিম উল্যাহ (৪০)টেকনাফের ২৬ নম্বর মুচনী ক্যাম্পের করিম উল্যার ছেলে। তার এফসিএন নম্বর-২৫২৯৭৩।এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল থেকে রোহিঙ্গা যুবক রহিম উল্যাহকে উপজেলার বাংলাবাজারে ঘুরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা নামে এক বৃদ্ধার পাঞ্জাবীর পকেট থেকে মোবাইল ছিনতাই করার সময় তিনি চিৎকার করেন।এসময় স্থানীয়রা ওই রোহিঙ্গা পকেটমার’কে আটক করেন।জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত রোহিঙ্গা। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031