কয়রা-পাইকগাছায় টেন্ডারবাজী, চাঁদাবাজী, দখলবাজীর দিন শেষ -ডাঃ মজিদ

এম জালাল উদ্দীন : পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ বলেছেন, গত ১৬ বছর আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এদেশে ত্রাসের রাজত্ব করে এদের মানুষকে জিম্মি করে রেখেছিলো। মানুষের কন্ঠ রোধ করে রাম রাজত্ব করে এদেশের সম্পদ লুন্ঠন করে বিদেশে পাচার করেছে। টেন্ডারবাজী, দখলবাজী, চাঁদাবাজী করে অবৈধ সম্পদ অর্জন করেছে আওয়ামীলীগের দোষররা। গত ৫আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবে সৈরাচার আওয়মীলীগের পতন হয়েছে। পিছন থেকে এ বিল্পবের সর্বত্বক সহযোগিতা করেছেন দেশ নায়ক তারেক রহমান। আওয়ামীলীগের পতন হওয়ায় এদেশের মানুষ বাক স্বাধিনতা ফিরে পেয়েছে।কয়রা-পাইকগাছায় টেন্ডারবাজী, চাঁদাবাজী, দখলবাজীর দিন শেষ। যে বা যাহারা এধরনের অপরাধমুলক কাজে লিপ্ত হবে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হবে।

মঙ্গলবার দুপুরে পাইকগাছা মৎস আড়ৎদারী সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লিঃ এর সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সস্তোষ সরদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সদস্য সচিব মোস্থফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ন আহবায়ক এ্যাড সাইফুদ্দিন সুমন, প্রভাষ শহিদুল ইসলাম, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিঠু, মেছের আলী সানা, যুবদল নেতা আকিজউদ্দীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031