বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ রিংকুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য মানববন্ধন

জাহিদ হোসেন মোল্লা: ফরিদপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) ও আন্তর্জাতিক কমিটির অন্যতম সদস্য শামা ওবায়েদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলার উত্তর যাত্রাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফরিদপুর-সদরপুর সড়কে ব্যানার-ফেস্টুন হাতে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা মুন্সী ইশারতের উদ্যোগে ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুর মাতুব্বর, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান মোল্লা, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031