শাহজাদপুরে মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২০ অক্টোবর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা’র শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে শাহজাদপুর ছাত্রদলের আয়োজনে শাহজাদপুর ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা শাহজাদপুরে মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ-মামুন-জুয়েল, যুগ্ম-আহবায়ক ইউনুস আলী,মির্জা স্বপন,ছাত্রদল নেতা আব্দুল্লাহ -আল সাফায়েত আদিব,অনিক আহমেদ, বিশাল আহমেদ,প্রমুখ। এসময় তারা বলেন হযরত মখ্দুম শাহ দৌলা শহীদ ইয়ামেনী (রহঃ)এর পূর্ণভূমি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর এবং হযরত শাহ হাবিবুল্লাহ (রহঃ) এর পবিত্র মাটিতে কোন রকমের মাদক দ্রব্য বিক্রি হতে আমরা দিব না।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031