রাজিবপুরে ৬ বছরের সন্তানকে নিয়ে গৃহবধূ উধাও থানায় অভিযোগ

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন সরকার পাড়া গ্রাম থেকে এক গৃহবধূ তার ৬ বছরের সন্তান কে নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে চর রাজিবপুর থানায় এক অভিযোগ দায়ের করেছেন তার স্বামী।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গৃহ বধু নুর মহল আক্তার নিপা (২৪) তার ৬বছরের পুত্র নুর মোহাম্মদ কে নিয়ে পালিয়ে উধাও হয়েছে।
গৃহবধূর স্বামী আবু হায়দার থানায় অভিযোগ করেন ,তার স্ত্রী নিপা বাবার বাড়ি রৌমারীতে যাওয়ার জন্য বায়না ধরে। গৃহবধূর স্বামী তার স্ত্রীকে বলেন ,তার মা অসুস্থ তাই আপাতত যাওয়া যাবে না।
কিন্তু স্বামী হায়দার তার ব্যবসা প্রতিষ্ঠান বটতলায় আসার পর এবং তার মা পাশেই তার নানা বাড়ি গেলে।এই সুযোগে স্ত্রী নিপা তার সন্তান কে নিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে স্বামীর বাড়ি চর রাজিবপুর সরকার পাড়া থেকে পালিয়ে উধাও হয়ে যায়।
এদিকে গৃহবধূর স্বামী হায়দার তার শশুর বাড়ি রৌমারীতে খোঁজ খবর নিয়ে যখন তার স্ত্রীর , সন্তান এর সন্ধান মেলেনি। তখন বাধ্য হয়ে চর রাজিবপুর থানার অভিযোগ দায়ের করেছেন।
চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত ওসি এহ আই সহিজল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031