আশুলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল, সাভারঃআশুলিয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. আরাফাত রহমান আকাশ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান। এর আগে, একইদিন বিকাল ৫টার দিকে আশুলিয়ার খেজুরটেক এলাকার নিজ ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি সে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বড় মৌকুড়ি গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকার মো. আসলামের বাড়ির ভাড়াটিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এল পি ই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীর মা একজন পোশাক শ্রমিক এবং বাবা রাজমিস্ত্রী। গত ৯ জুলাই মেয়েকে বাসায় একা রেখে তারা উভয়ে কাজে চলে যান। সেই সুযোগে পূর্বে থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসা আরাফাত ভুক্তভোগীর বাসায় যান এবং তার সাথে কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেন। পরে ভুক্তভোগীর মা বাসায় এলে তাকে কান্না জড়িত কন্ঠে বিষয়টি জানান। মেয়ের কথা শুনে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই মো. মজিবুর রহমান বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত আরাফাত কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031