আলমডাঙ্গায় আদর্শ শিক্ষক ফেডারেশনের জেহালা ইউনিয়ন শাখার কমিটি গঠন সম্পন্ন।

১৪/১০/২৪ তারিখে: সোমবার বেলা ৪টার সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজার মসজিদে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেহালা ইউনিয়ন শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ূন কবিরকে সভাপতি , সহ সভাপতি মোঃ মিজানুর রহমান ও মোঃ শাহিনুর ইসলামকে দায়িত্ব দিয়ে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এছাড়াও ৫টি শিক্ষক পরিষদ এর কমিটিন গঠন করা হয়। যথা – কলেজ শিক্ষক পরিষদ , মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ, মাদরাসা শিক্ষক পরিষদ , প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ ও কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি ও আলমডাঙ্গা উপজেলা ফেডারেশনের সভাপতি আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ এর ইংরেজি প্রভাষক মো শফিউল আলম বকুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ২টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে। ১ শিক্ষকের নৈতিক মান উন্নয়ন ও ২ শিক্ষকদের পেশাগত দক্ষতা। এছাড়াও শিক্ষকদের বিভিন্ন বৈষম্য ও সমস্যা সমাধানে কাজ করে। তিনি আরও বলেন, শিক্ষকরায় জাতি গড়ার কারিগর। তাই তারা যদি সৎ, দক্ষ ও নৈতিকতা সম্পন্ন না হয় তাহলে সুন্দর জাতি গঠনে তারা ভুমিকা রাখতে পারবে না। তাই শিক্ষক সমাজকে নৈতিকভাবে গড়ে তোলা এখন সময়ের দাবি। তাই বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষকদের নিয়ে কাজ করতে চাই। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের জি এ শাখার কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ও আফসার উদ্দিন ডিগ্রী কলেজ এর প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান তসলিম, এছাড়াও উক্ত বৈঠকে ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইন্জি: আব্দুল আজিজসহ বিভিন্ন শ্রেণির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031