আশুলিয়ায় ৭ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেপ্তার ১

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় ৭ বছরের এক শিশুকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আব্দুল হাই (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার (এসআই) দেলোয়ার হোসেন। গ্রেপ্তার আব্দুল হাই নীলফামারী জেলার ডিমলা থানার সালহাটি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকুরী করেন বলে জানা গেছে। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন আব্দুল হাই। গত মঙ্গলবার দুপুরে বাড়ি ফাঁকা থাকায় পাশের ফ্ল্যাটের ৭ বছরের শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আব্দুল হাই। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের কেউ দেখে ফেলেছে কিনা ধর্ষক জানালা দিয়ে তা দেখতে যান। সেসময় শিশুটি দৌড়ে তাদের ফ্ল্যাটে চলে যায়। পরে শিশুটি প্রথমে পাশের বাসার একটি মেয়েকে এবং পরে তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়। মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে শিশুটির মা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ধর্ষক আব্দুল হাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হাইকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031