চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামন্ডপে কঠোর নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা

আজিজুর রহমান  : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক মনিটরিং করছেন। পূজামন্ডপের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক দিক-নিদেশনা প্রদান করছেন এবং মন্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সাথেও আলোচনা করছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটা মন্ডপ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কোন অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও গুজব প্রতিরোধে জেলা পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিক মনিটরিং এ আছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031