আলমডাঙ্গা প্রতিনিধিঃ আলমডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন প্রফেসর ডক্টর, মো: মফিজুর রহমান। এর আগে তিনি দর্শনা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। আলমডাঙ্গা সরকাররি কলেজে যোগদান করেই তিনি সকল শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় সহকাররী অধ্যাপক আব্দুল মোনয়েম এর সভাপতিত্বে, ডক্টর মহবুব আলমের সঞ্চালনায় প্রথমে কোরআন তেলোয়াত করেন প্রভাষক জামাল উদ্দিন,এবং গীতা থেকে পাঠ করেন প্রভাষক পলি রাণী সিনহা। পরিচয়পর্ব শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল মালেক, প্রভাষক, তাপস রশীদ,প্রভাষক মো; শরিতউল্লাহ প্রভাষক আনোয়ার উজ্জামান, প্রভাষক শারমিন আরা,সহকারী অধ্যাপক মো:মহিতুর রহমান , সহকারী অধ্যাপক গোলাম ছরোয়ার শিক্ষক পরিষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক সাইদূর রহমান। আলোচনা সভায় নতুন অধ্যক্ষ প্রফেসর ডক্টর, মো: মফিজুর রহমান কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা চেয়েছেন।