পিরোজপুর পুলিশ ঢাকায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধার সহ অপহরণকারীকে গ্রেপ্তার করলো

নুরুজ্জামান খোকন: অদ্য ৭ অক্টোবর (সোমবার) পিরোজপুরের দক্ষ পুলিশ কর্মকর্তা ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীকে গ্রেফতার সহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হন। গত ১৪ সেপ্টেম্বর,ডিএমপি ঢাকার পল্লবী থানায় ফারজানা ইসলাম বাদী হয়ে একটি লিখিত অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-১৩) উক্ত মামলার ১নং আসামী ফারদিন হাওলাদার (২২) পিতাঃ ওয়ারেস হাওলাদার গ্রাম:-ওদনকাঠি,থানা- পিরোজপুর সদর কে অদ্য ৭ অক্টোবর (সোমবার) রাত ০৮ টায় পিরোজপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। উক্ত মামলার বাদী ফারজানা ইসলাম,পিতা- মোঃ ছালাম হাওলাদার তিনি ঢাকা পল্লবীতে সেকশন-৬ ব্লক-ডি রোড-৫ বাসা ৮/১০ বসবাস করেন। তিনি পিরোজপুর জেলা পুলিশের ফেইসবুক পেইজে, চলমান জেলা পুলিশের কর্মকান্ড দেখে অনুপ্রাণিত হয়ে অদ্য ঢাকা হতে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এসে তার অপহৃত মেয়েকে উদ্ধারের আবেদন জানালে, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত ভিকটিমকে পিরোজপুরের হুলারহাট থেকে উদ্ধার করা হয় এবং আসামীকে গ্রেপ্তার করেন। ভিকটিম পিরোজপুর সদরের তেজদাসকাঠি স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী, সে ঢাকায় মায়ের বাসায় থাকাকালীন গত ২/৯/২০২৪ তারিখে পল্লবী এলাকা হতে অপহৃত হয়। মামলার বাদী ফারজানা তার মেয়েকে দ্রুততম সময়ে উদ্ধার এবং আসামীকে গ্রপ্তার করায় পিরোজপুর জেলা পুলিশের প্রতি অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপণ করেন। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা অতি দ্রুত মামলার ভিকটিম উদারসহ আসামীকে ধরতে সক্ষম হয়েছি। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উভয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031