শাহজাদপুরে প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি পদে এম.এ জাফর লিটন ,সম্পাদক আলামিন হোসেন,

মোঃ তারেক রহমান  : উসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সভাপতি পদে এম.এ জাফর লিটন সহ সভাপতি রাসেল সরকার, সাধারণ   যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জাকারিয়া সাংগঠনিক, কোরবান আলী লাভলু দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক মির্জা হুমায়ুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পিএম পলাশ, ক্রীড়া ও পরিবেশ সম্পাদক আমিরুল ইসলাম নির্বাচিত হয়। এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে ৫ জন সহ ৭ জন প্রার্থী বিনাপতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিকালে নির্বাচন পরিচালনা কমিটি এদের বিজয়ী ঘোষনা করেন। এদিকে নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল কামরুজ্জামান পিপিএম, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান হিরু,সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ,সাধারণ সম্পাদক হাজ্বী আয়ুব আলী, উপজেলা জামায়াতের আমির মওলানা মিজানুর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031