প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেছিলেন বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল। বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ শুরু হয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চাওয়ার পাশাপাশি বিভিন্ন দাবি পেশ করেছে বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংলাপে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিতে বলেছি। ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। মির্জা ফখরুল বলেন, প্রশাসনে স্বৈরাচারের নিয়োগকৃত দোসররা এখনো রয়েছে। তাদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে বসানোর কথা বলেছি। ডিসি নিয়োগে যে দুর্নীতির খবর বের হচ্ছে তা উদ্বেগের

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031