পাইকগাছায় ভাটা শ্রমিকের বসতবাড়ী ভাংচুর: থানায় অভিযোগ

`এম জালাল উদ্দীন: পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের অসহায় ভাটা শ্রমিক ওমর আলী গাজীর বসতবাড়ী ভাংচুর সহ লুপট করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ওমর আলীর বসতবাড়ী ফতেপুর গ্রামে। এ ঘটনায় পাইকগাছা থানায় ওমর আলী বাদী হয়ে আশরাফ সানাকে ১নং আসামী করে ২০ জনের নামে অভিযোগ দাখিল করেছে। অভিযোগে উল্লেখ করেন, উপজেলার ফতেপুর কাওয়ালী মৌজায় ৫ শতক জমি খরিদ করে প্রায় ৫ বছর ধরে বাড়ী ঘর করে বসবাস করছেন তিনি। ইং ৩/১০/২০২৪ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে প্রতিপক্ষ আশরাফ সানারা হঠাৎ দলবল নিয়ে ৫ টি ঘর ভেঙ্গে নিচিহৃ করে দেয়। এসময় নগদ টাকাসহ জিনিস পত্র লুপট করে ও ভাংচুর করে একটি মটর সাইকেল। ওমর আলী জানায়, জমি ক্রয় করে আমার পরিবার ১০ জন লোক সেখানে শান্তিপূর্নভাবে বসবাস করছি। প্রতিপক্ষ আশরাফ সানার ছেলে আহসানুল্লাহ জানান, কবর খানার জায়গা দখল করে নেওয়ায় আমরা তাদের উচ্ছেদ করেছি। স্থানীয় লিয়াকত গাজী জানান ৮ শতক জমির মধ্যে ৩ শতক কবর খানার জায়গা। অন্য ৫ শতকে ওমর আলী বাড়ী ঘর করে বসবাস করছে। অন্যায় ভাবে ওমর আলীর বাড়ীঘর ভাংচুর করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তুষার কান্তি দাস জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি ও ভিডিও চিত্র দেখেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031