হরিণাকুণ্ডুতে সাপের কামড়ে যুবকের মৃ’ত্যু

এম.টুকু মাহমুদ : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান উপজেলার ভাতুড়িয়া গ্রামের রায়পড়ার শমসের আলীর ছেলে। মঙ্গলবার ১ অক্টোবর রাত সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। প্রতিবেশী শামসুল ইসলাম জানান, হাবিবুর রহমান রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। মঙ্গলবার রাত দেড় টার দিকে বিষধর সাপ তাকে ছোবল দিলে জ্বালাযন্ত্রনা শুরু হলে পরিবারের লোকজন তাকে নিয়ে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নেওয়ার চেষ্টা করে। এতে  অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ৩ টার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা বলছেন হাসপাতালে না নেওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। এদিকে হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় বুধবার ২ অক্টোবর একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031