কাউখালীতে ১ ম শ্রেনীর স্কুল ছাত্রের মৃ’ত্যু

(নুরুজ্জামান খোকন): পিরোজপুর কাউখালী উপজেলায় আসপদ্দি গ্রামে প্রথম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রের গাছ থেকে পড়ে মৃত্যু হয়।
কাউখালী সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আসপদ্দি গ্রামের মোঃ ইব্রাহিম হাওলাদারের একমাত্র পুত্র মোঃ ইসমাইল হাওলাদার (১০) আসপদ্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী পড়ুয়া ছাত্র। ইসমাইলকে তার বাবা-মা অনেক আগে থেকেই গ্রামের বাড়ি আসপদ্দি দাদা-দাদির কাছে রেখে চাকরির সুবাদে অন্যত্র থাকেন, প্রতিদিনের ন্যায় ইসমাইল স্কুল থেকে দুপুরে বাড়ি ফিরে একটি সুপারি গাছে উঠলে ওখান থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ায় অচেতন হয়ে পড়ে এবং নাক মুখ থেকে রক্ত বের হতে থাকে, আত্মীয় -স্বজনের সহযোগিতায় কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। কাউখালী থানা পুলিশ কর্মকর্তা মোঃ সোলায়মান মৃতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031