পাইকগাছায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

এম জালাল উদ্দীন: পাইকগাছায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর কর্তৃক আয়োজিত র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, রেশমা খাতুন, শিউলি সরদার, কৃষ্ণা চক্রবর্তী, শিল্পী মন্ডল, জ্যোতি মন্ডল, ফাহিমা খাতুন ও পুনম সরদার প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031